শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভায় পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জেলা নাগরিক কমিটির

নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। সোমবার (১২জুন ২০২৩) বেলা ১২টায় সংগঠনের নেতৃবৃন্দ সাতক্ষীরা পৌরসভায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত মেয়রসহ কাউন্সিলরবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় উক্ত প্রতিবাদ জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল।

নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পায় না। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার অযোগ্য। পানি সরবরাহ শাখার নিয়মিত ও মাস্টাররোলের ৫৭ জন কর্মচারীর অধিকাংশই শুধু বসে বসে বেতনই নেন না বরং অনেকে পানির তালিকা বর্হিভূত ভূয়া গ্রাহকদের কাছ থেকে মাসোহারা আদায়ে ব্যস্ত থাকেন। নাগরিক নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ঠ একটি টিনসেডে বাড়িরও পানির বিল একই হারে নির্ধারিত হয়ে আসছে। বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে পানি টেনে নেওয়ায় যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হয়। নেতৃবৃন্দ এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানীর মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার আহবান জানান।

নাগরিক নেতৃবৃন্দ বলেন, আগে যেখানে পানির মাসিক বিল ১০০ টাকা ছিল এখন বাড়িতে তা করা হয়েছে ৩০০ টাকা। পানির বিল বাড়ানোর আগে গনশুনানি করা হলেও নাগরিকদের কোন দাবি রাখা হয়নি।

সভায় সাতক্ষীরা শহরের যানজট নিরসনে বিভিন্নস্থানে সংযোগ সড়ক নির্মাণ, ডিজাইন ও বিধিবর্হিভূতভাবে যত্রতত্র ভবন নির্মাণ বন্ধ, ব্যক্তিগত জমিতে ভবন নির্মাণের পর রাস্তার উপর সিড়ি ও যাতায়াতের পথ তৈরীর প্রবনতা বন্ধ, ইজিবাইক ও ভ্যান চালকদের অযথা হয়রানী বন্ধ, বিভিন্নস্থানে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ, পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা এবং বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবী জানানো হয়।

মতবিনিময় সভায় সাতক্ষীরা পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কারে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়ায় পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সড়ক নির্মাণে গুণগত মান বজায় রাখার আহবান জানানো হয়। এছাড়া নিউমার্কেট ও একাধিক হকার্স মার্কেট নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসনের দাবী জানানো হয়।

সভায় সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর অনিমা রানী মন্ডল, কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, সৈয়দ মাহামুদ পাপা, আইনুল হক নান্টা, শেখ মারুফ হাসান, জাহাঙ্গীর হোসেন কালু, আমিনুর রহমান বাবু, শেখ শফিক উদ দৌল্লা সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

নাগরিক কমিটির পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর এস এ এম ওয়াহেদ, মাধব চন্দ্র দত্ত, প্রভাষক ইদ্রিশ আলী, শেখ সিদ্দিকুর রহমান, নিত্যানন্দ সরকার, আলী নুর খান বাবুল, আদিত্য মল্লিক, মো. মফিজুর রহমান, জহুরুল কবির, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, নাগরিক নেতারা পানির বিল নিয়ে কথা বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রেস বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব