মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ০৬ নং ওয়ার্ডের ইসলামপুরে ফ্লাড সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৬ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় ফ্লাড সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ০৯টায় ইসলামপুর ০২ মাঝেরপাড়া সড়কে পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ফ্লাড সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে ৪ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে ০৬ নং ওয়ার্ডে বাজুয়ারডাঙ্গী পাকা রাস্তার মোড় হতে ইসলামপুর ০২ নং মসজিদ পর্যন্ত ৩০০ মিটার ফ্লাড সলিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন পর পৌরসভার ইসলামপুর এলাকায় এই মাটির রাস্তা বর্ষাকালে চলাচলের অনুপযোগি হয়েছিল। মাটির রাস্তা ফ্লাড সলিং হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর মাটির রাস্তা ফ্লাড সলিং হচ্ছে দেখে এলাকার মানুষ পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদেরকে ধন্যবাদ জানিয়েছেন।’ এসময় উপস্থিত ছিলেন পৌরভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স দিসা এন্টারপ্রাইজের প্রোপাইটার মো. আজিজুল ইসলাম ঢালী, আনারুল, ইসলাম, মুজিবর রহমান, জাবের আলী, বাদশা ও মান্নান প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগতবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন