শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারীর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

কলারোয়া উপজেলা প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারী আলমগীর কবির (৫০) কে ঝাপাঘাট পাকা ব্রীজ এলাকার ফাঁকা রাস্তায় গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে ৩যুবক।

এঘটনায় শুক্রবার সকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত আরমান আলী বিশ্বাসের ছেলে আলমগীর কবির কলারোয়া প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারী হিসাবে চাকুরি করেন।

গত ২৭ অক্টোবর-২০ সকাল ১১টার দিকে তিনি প্রাণীসম্পদ অফিসের মেইন গেটে এসে দেখেন যে, উপজেলার গণপতিপুর গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে ফারুক হোসেন (৩৫) যত্রতন্ত্র ভাবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাখে। এতে তিনি ওই যুবককে মেইন গেইট থেকে মোটরসাইকেলটি সরিয়ে নিয়ে যেতে বলেন। এই কথা বলাতে সে ক্ষিপ্ত হয়ে অশ্লীলন ভাষায় গালিগালাজ করে।

এসময় তাকে বলা হয় ভাই আজ আমাদের অফিসে উর্দ্ধতন কর্মকর্তাদের আসার কথা রয়েছে আপনি মোটরসাইকেলটি একটু সরিয়ে নিয়ে যান। একথা বলাতে সে আমাকে চরমভাবে অপদস্ত করে হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এর পর ১২নভেম্বর ২০তারিখ আমি আলমগীর কবির আমার অফিস শেষে বাড়ীতে ফেরার পথে বিকাল ৫টার দিকে উপজেলার ঝাপাঘাট পাকা ব্রীজের সন্নিকটে ফাকা রাস্তায় পৌছানো মাত্র আমার চলন্ত মোটরসাইকেলে ওই যুবক লাথি মারে। রাস্তায় ফেলে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে তিনি ডাকচিৎকারে পাশ্ববর্তী তৌহিদুল ইসলাম, হাফিজুর রহমান, শাহিনুজ্জামান এগিয়ে আসলে ফারুক হোসেন সহ তারা ৩বন্ধু দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে চলে যায়। সেখান থেকে তিনি কোন রকম প্রাণে বেচে গেছেন। এসব ঘটনা উল্লেখ্য করে তিনি কলারোয়া থানায় ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা ৩জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত