বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে কার্পের্টিং রাস্তার কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে কার্পের্টিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ০৯টায় পুরাতন সাতক্ষীরা সরদার বাড়ি এলাকায় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম’র সভাপতিত্বে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

গুরুত্বপূর্ণ অবকাঠামো নগর উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ৩নং ওয়ার্ডের সেকেন্ড অফিসারের মোড় হতে সরদার বাড়ির মোড় পর্যন্ত ৪০০ মিটার কার্পেটিং রাস্তা ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

অপরদিকে সরদার বাড়ি মোড় হতে বদ্দীপুর কলোনী অভিমুখে ৪৬০ মিটার রাস্তা সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে নির্মাণ করা হচ্ছে।
এ রাস্তাটি বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে। নিচু এলাকা বলে বহু উচু করে এ সড়কটি নির্মাণ করা হচ্ছে। দীঘদিন পর পথচারী ও এলাকাবাসীর চাওয়া পুরণ হচ্ছে এ সড়কটি নির্মাণে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সুমন ট্রেডার্সের প্রোপাইটার সুমন, মতিয়ার রহমান, লুৎফর রহমান, রফিকুল ইসলাম, মিল্টন মল্লিক, আব্দুল্লাহ, নাহিদ মুরাদ প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর উদ্দীন।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী