বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রাজ্জাক পার্কে আধুনিক পাবলিক ওয়াশ রুমের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে নব-নির্মিত অত্যাধুনিকমানের পাবলিক টয়লেট এর ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ আধুনিক পাবলিক টয়লেট’র ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২১ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে ও অর্থায়ণে এ অত্যাধুনিকমানের পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে।

যেখানে থাকবে পুরুষ ও মহিলাদের জন্যে ৬টি টয়লেট, ব্রেষ্ট ফিডিং রুম, প্রতিবন্ধীদের জন্য রুম, গোসলখানা ও ওয়াটার ফিল্টারসহ বিভিন্ন সুবিধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, ব্র্যাকের আর্কিটেক লুসান, পৌরসভার এসও সাগর দেবনাথ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, ফিল্ড সুপারভাইজার শরিফুল আজাদ, রাশিদুল হাসান, সবুজ কুমার দাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন