শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলার উদ্বোধন

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

২৮ এপ্রিল শুক্রবার সকাল ১১ঃ৩০ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ১৫ দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বৈশাখী মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘এবারের পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথাসময়ে মেলার আয়োজন করা যায়নি। দেরীতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করা হলো। আশা করি, এ মেলা সাতক্ষীরাবাসির হৃদয় জয় করবে।’

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদার, মাসিক সাহিত্যপাতার সম্পাদক ও দৈনিক সাতনদী পত্রিকার মফস্বল সম্পাদক আব্দুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মো ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুদ আলী, বিএমএসএস খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জাহান আলী মিটন, সাংবাদিক হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

প্রসঙ্গত, মেলায় ১শ’ স্টল তাদের নিজ নিজ পণ্য নিয়ে বসতে শুরু করেছে । মেলা চলবে দু’সপ্তাহব্যাপী। স্টলগুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ চিত্তবিনোদনের জন্য নানা ব্যবস্থা রয়েছে। মেলা চলবে আগামী ১৩ মে ২০২৩ পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন