মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গু/লিতে বাংলাদেশি যুবক গু/লি/বি/দ্ধ

গাজী হাবিব ও আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি যুবক। আহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।

সোমবার (৪ আগস্ট) ভোরে ভোমরা-লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলির ছররা অংশ আলমগীরের ঘাড়, চোখ ও মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, তার মামা আলমগীরের সীমান্তসংলগ্ন একটি মৎস্যঘের রয়েছে। প্রতিদিনের মতো তিনি ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতীয় ভূখণ্ড থেকে কয়েকজন দৌড়ে আসছিল, যাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এই গুলিতেই আহত হন আলমগীর।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আহতের শরীরের ডান পাশে ছররা গুলির আঘাত রয়েছে। তবে তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডার জহির উদ্দীন বলেন, “আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধভাবে ভারতে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সকালে অবৈধ পথে ফেরার সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, আলমগীর দীর্ঘদিন ধরে সীমান্ত চোরাকারবারের সঙ্গে জড়িত। ভারত থেকে অবৈধভাবে মাদক, চিংড়ির রেনু ও অন্যান্য মালামাল আনতেন তিনি। অনেকে ধারণা করছেন, এই রকম কোনো কার্যকলাপে জড়িত থাকাকালেই তিনি বিএসএফের গুলির শিকার হন।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা