শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের জিরো পয়েন্টে বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ!

সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙা সীমান্তের মেইন পিলার ৭ এর নিকটবর্তী স্থানে বুধবার রাত ১২ টার দিকে এক বাংলাদেশী মাদক ব্যবসায়ী ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে জখম হয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মাদক পাচারকারীর নাম হাবিবুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে সাতক্ষীরার ঘোনা সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, একই এলাকার মিজান ঢালীর ছেলে মাসুদের পক্ষে বুধবার সন্ধ্যায় অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকায় ফেনসিডিল আনতে যায় ঘোনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইমদাদুল, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে এশারুল ইসলাম ও ইয়াকুব আলীর ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন। রাত আনুমানিক ১২টার দিকে তারা মাদক নিয়ে পাকিরডাঙা সীমান্তের ৭নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়ার পর পাকিরডাঙা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে তার সহযোগীরা বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাবিবুর বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদক পাচারকারি ইমদাদুল বলেন, তাকে খুলনায় ভর্তি করেছেন তার মা হামিদা খাতুন। তবে তিনি নিজেকে মাদক আনতে যাওয়ার কথা অস্বীকার করেন।

এ ব্যাপারে হামিদা খাতুনের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার রিং করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ঘোনা ইউপি সদস্য আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, হাবিবের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে সাররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার সাহাবুদ্দিন জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। বিএসএফ রাবার বুলেট ছুঁড়তে পারে। তবে কোন সীমান্তে গুলির ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তিনি নিশ্চিত নন। বিস্তারিত পরে জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা