শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-০২ আসনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু’ কে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর – ০২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ আশরাফুজ্জামান আশু’ এমপি কে সংবর্ধনায় গণমানুষের ভালোবাসা সিক্ত হলেন আশরাফুজ্জামান আশু। প্রাণবন্ত এক আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান শুরুতে স্বাগত সকল অতিথি বৃন্দ কে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বরণ করে নেয়া হয়।

রবিবার (২১ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব চত্বরে টাউন স্পোর্টিং ক্লাবের আয়োজনে জেলা জাতীয় পার্টির সভাপতি ও টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন ‘র সভাপতিত্বে সংবর্ধিত অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর – ০২ আসনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। তিনি তার বক্তব্য বলেন, আমি আপনাদের মত মাটি ও মানুষের ঘরের সন্তান আমাকে দিয়ে আপনারা কাজ করিয়ে নেবেন। আমি ক্রীড়াঙ্গনের মানুষ আমি কখনো লোভ লালসা নিয়ে চলেনি অতীতের মত আমি সব সময় পরিষ্কার মন নিয়ে চলেছি। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন ভোটের মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ৬১ হাজার ভোটের ব্যবধানে বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন। আপনাদের এই ভালোবাসার প্রতিফলন হিসেবে আমার নির্বাচনে ওয়াদা অনুযায়ী সকল জনগণকে সাথে নিয়ে এ অবহেলিত সাতক্ষীরা কে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। সদরের ১৪ ইউনিয়নে বিশেষ করে নদীর ওপারে মানুষ অনেক অবহেলিত সুবিধাবঞ্চিত রাস্তাঘাটের বেহালা দশা এগুলোকে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু , সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, জেলা জাতীয় পার্টির সহ যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক প্রমুখ।
অনুভূতি ব্যক্ত করেন,টাউন স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বাবু, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল,টাউন স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ। এসময় সদরের ১২ টি ক্লাবের কর্মকর্তা সমন্বয়ে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাউন স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বাবু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা