সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১: কলারোয়ায় আ.লীগ সভাপতি স্বপনের সমর্থনে মিছিল-সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীক প্রত্যাশি কলারোয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে নৌকার সমর্থনে ও অবরোধ বিরোধী মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুটবল মাঠে সমাবেশে মিলিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য আ.লীগ নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে জয় বাংল-জয় বঙ্গবন্ধু ও নৌকা-নৌকা শ্লোগানে পৌর সদর মুখর করে তোলে।
পরে সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী স্বপনের সহধর্মিনী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মাহাফুজর রহমান নিসান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, আ.লীগ নেতা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক রহিমা বেগম কাজল, যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাছুম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বক্তারা, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তালা-কলারোয়া আসনে ত্যাগি, কর্মীবান্ধব নেতা উপজেলা আ.লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে দলীয় নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য কেন্দ্রীয় আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানান।
নেতৃবৃন্দ আগামি সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল