শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটিয়েছে- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা’র আয়োজনে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথি র বক্তব্যে এমপি রবি বলেন, “গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের জীবন
বাঁচাতে অক্সিজেন দেয়। আমাদের সাতক্ষীরা একটি উপকূলীয় জেলা। বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের উপকূলীয় এলাকায় বেশি বেশি গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহবান জানিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এক
ইঞ্চি জমিও ফেলে রাখা যাবেনা। হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরায় গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটিয়েছে। ফলজ বণজ ও ঔষধি গাছের চারা রোপনের পাশা পাশি বজ্রপাত রোধে বেশি বেশি তাল গাছ লাগাতে হবে। হাসিমুখ সেঞ্চুরি সবুজ বনানয়ণ গড়ে তোলার লক্ষ্যে সারা জেলায় গাছের চারা বিতরণ করছে এটি একটি মহৎ উদ্যোগে।

তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদের পাশা পাশি সমাজের বৃত্তবানদেরকে এ জেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলার আহবান জানান এমপি রবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম
শওকত হোসেন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো.
খলিলুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
প্রভাষক হাসান মাহমুদ রানা, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ঝাউডাঙ্গা
মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সাংবাদিক ইয়ারব হোসেন, প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, যুবলীগ নেতা রাজু ঘোষ প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে বলেছেন। আমাদের
সাতক্ষীরা একটি উপকূলীয় এলাকা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সাতক্ষীরা ৭টি উপজেলায় স্কুল কলেজ ও শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এখন
বর্ষা মৌসুম, গাছ লাগানোর উপযুক্ত সময় সাম্প্রতিক সময়ে আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে সাহায্য করতে পারে সবুজ বনায়ন এজন্য সবাই সামর্থ্য অনুযায়ী গাছ লাগান।

আলোচনা সভা ও গাছ বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে দুটি আমের চারা রোপন করা হয়। এসময় ভালো জাতের আমের চারা পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। এসময় ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী