রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “বঙ্গবন্ধু সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পাট দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ই মার্চ) সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বর হতে এক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর সাতক্ষীরার মুখ্য পরিদর্শক আশীষ কুমার দাশ।

এসময় বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন সহকারী মো. আমির হোসেন, উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা বিভাস কুমার মন্ডল,জেলা কৃষি প্রকৌশলী হারুন আর রশিদ, জেলা পাট চাষী সমিতির সভাপতি শেখ আব্দুল বারী,কলারোয়া উপজেলা সভাপতি মো. আতিয়ার রহমান, কৃষক মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী পাট কর্মকর্তা অনির্বাণ সরকার,কলারোয়া উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা ইমাম হোসেন।

এসময় বক্তারা বলেন, পাঠ শিল্পের উন্নয়নে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ২০১০ সালে পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার করার আইন থাকলেও এখনো কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে। পাটজাত বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক হলেও আজ পলিথিন, প্লাস্টিক পণ্যে বাজারে সয়লাব।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রিট এস এম আকাশ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়