বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া মাহফিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ২ টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ ( জেবিএবি) সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস সাতক্ষীরা এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের

সভাপতি শেখ সালাহউদ্দিন এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, সহ সভাপতি মো. ফরহাদ হুসাইন, আশুতোষ দাশ, শাখা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক আবু সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মঈন উদ্দীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. নাসির উদ্দীন, সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম, শিবনাথ,সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, শাহিন জাবেদ, মাহমুদ হাসানসহ বিভিন্ন ব্যাংকের জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক