বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় টেলিমেডিসিন সেবা কার্যক্রমের প্রশিক্ষণ সম্পন্ন

বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ-সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরায় তিন দিনব্যাপী টেলিমেডিসিন সেবা কার্যক্রের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

ঢাকার টেলিমেডিসিন সেবাদাতা প্রতিষ্ঠান হিউম্যান হেলথ হেডলাইন সার্ভিসের সহযোগিতায় স্বদেশ’র বাস্তবায়নে সাতক্ষীরা জেলায় টেলিমেডিসিন সেবা কার্যক্র‌ম পরিচালিত হবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য শহরের চালতেতলা খ্রিস্টান মিশনের হলরুমে ১৮-২০ ফেব্রুয়ারি ২০২৩ তিন দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন উর রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল। সভাপতিত্ব করেন স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দাস। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন হিউম্যান হেলথ হেডলাইন সার্ভিসের প্রশিক্ষণ শাহ জামাল শিমুল । অনুষ্ঠান পরিচালনা করেন সাব এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান । এ সময় উপস্থিত ছিলেন স্বদেশের প্রকার অফিসার আজহারুল ইসলাম, হিসাব বিভাগের প্রধান মাহাফুজুর রহমান বিপুল।

তিন দিনব্যাপী টেলিমেডিসিন প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া, কালিগঞ্জ ও সদর উপজেলার ৩০ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী