শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে সংবর্ধনা

পুণরায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ইটাগাছা পূর্বপাড়ায় এলাকাবাসীর আয়োজনে ও আল ইমদাদ ফাউন্ডেশনের সহযোগীতায় তাকে সংবর্ধিত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, ‘আপনাদের ভালোবাসা আর মূল্যবান ভোটে আমি আবারও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছি। এ বিজয় আমার একার নয় এ বিজয় আপনাদের সবার। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রত্যেকের দোরগোড়ায় সকল নাগরিক সুবিধা পৌছে দিতে পারি। আপনাদেরকে সাথে নিয়েই আমি সকল অপূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাই।’

মো. বিল্লাল গাজীর সভাপতিত্বে একই অনুষ্ঠানে শেখ জাহাঙ্গীর হোসেন কালুর ভাই এলাকার অন্যতম ‍কৃতি সন্তান হিসেবে শেখ শাহাঙ্গীর হোসেন শাহীনকেও সংবর্ধিত করা হয়।

শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন দীর্ঘদিন যাবত ট্রাক, ট্রাংক লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবর্ধণা অনুষ্ঠানে মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ‍উপস্থিত ছিলেন মো. হাসেম আলী, মো. আশরাফ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, বিগত ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন শেখ জাহাঙ্গীর হোসেন (কালু)।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন