শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন : “বাংলা ইশারা ভাষার প্রসার করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ই ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয়, ও স্বেচ্ছাসেবী সংস্থাসমসহের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মো. ইউনুস আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। আরো বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী কল্যাণ ও পূর্ণবাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, সম্প্রীতি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক দিপা রাণী মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, জেলা সমাজ সেবা অফিসের ( রেজিঃ) তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক, শহর সমাজ সেবা অফিসের সমাজ কর্মী ফতেমা খাতুন। অনুষ্ঠানে সম্প্রীতি বাকশ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়, সাতক্ষীরা বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, হাইকেয়ার স্কুল (শ্রবন প্রতিবন্ধী), জাতীয় বধির কল্যাণ সংস্থাসহ বিভিন্ন বাক শ্রবন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি ভাষা শিক্ষা নেওয়া উচিত। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে সম্পদে পরিণত করতে হবে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের এগিয়ে নিতে হবে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত