শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস উদযাপন

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন; ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ২০২৩ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে যৌথ কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা।

৯ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ২০২৩ বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রায় ৩৫ জন নারী যুব সুরক্ষক অংশ গ্রহণকারী ছিলেন। সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্কের মুল গেট হতে র‌্যািল শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়ে আলোচনা সভা অনষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জনাব মোঃ সরোয়ার হোসেন জেলা প্রশাসক (সার্বিক) সাতক্ষীরা। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন কহিনুর ইসলাম বাইস চেয়ারম্যান সদর উপজেলা, আরও উপস্থিত ছিলেন ফাতেমাÑতু-জোহরা প্রোগ্রাম অফিসার মহিলা অধিদপ্তর সাতক্ষীরা, জ্যোৎ¯œা দত্ত সাধারন সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা, সভাপতিত্ব করেন এ,কে, এম শফিউল আযম উপ-পরিচালক মহিলা অধিদপ্তর, সাতক্ষীরা।

মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠণ স্বদেশ, এইচ আর ডিএফ সাতক্ষীরা, আসক, এইচআরডি সিএসও কোয়ালিশন, এইচআরডি নেটওয়ার্ক, এডাব, মহিলা সংস্থা, সুশীলন, উত্তরণ, ওসিসি, সহ প্রায় ৩০টি সংগঠনের প্রায় ১৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য অংশ নেন।

সভায় আলোচকরা নারীর নেতুত্ব, কর্মক্ষেত্রে অবদান, নারীর অগ্রগতি, নারীর বঞ্চনা ও বৈষম্যের কথা তুলে ধরেন।
অতিথিবৃন্দ বলেন, অধিকার আদায় ও যোগ্যতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছে, সমাজের বৈষম্য ও সহিংসতা বন্ধ করতে পারলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে বলে প্রধান অতিথি মন্তব্য করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা