রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও ডেটবিহীন ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

সাতক্ষীরা পৌরসভা এলাকায় মেয়াদোত্তীর্ণ, প্যাকেটের গায়ে মেয়াদ না থাকা এবং নোংরা পরিবেশে ওষুধ রাখার দায়ে ‘রাফি মেডিসিন কর্ণার’ নামের একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ১৯ মে দুপুরে আনুমানিক ১টার দিকে সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ইটাগাছা খানপুর সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ ও আর.এম শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।

আদালত সূত্রে জানা যায়, ইটাগাছা খানপুর সড়কের প্রোঃ মোঃ আমজাদ হোসেনের মালিকানাধীন ‘রাফি মেডিসিন কর্ণার’-এ সকল প্রকার অ্যালোপ্যাথিক ওষুধ পাইকারি ও খুচরা বিক্রয় করা হতো। আজ দুপুরে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে পরিদর্শনে যান ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে দেখা যায়, ফার্মেসিটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও নষ্ট ওষুধ বিক্রির জন্য রাখা হয়েছে। এছাড়া অনেক ওষুধের প্যাকেটের গায়ে মেয়াদের কোনো তারিখ (এক্সপায়ার ডেট) ছিল না এবং অত্যন্ত নোংরা কাগজের ভেতরে অবহেলা ও অপরিচ্ছন্ন পরিবেশে ওষুধগুলো সংরক্ষণ করা হচ্ছিল।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই অপরাধের হাতেনাতে প্রমাণ মেলায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে উক্ত ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু বলেন,”ওষুধের প্যাকেটে মেয়াদের তারিখ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। তার ওপর বিভিন্ন নোংরা কাগজের ভেতরে ওষুধ রাখা হচ্ছিল। এসব অপরাধে আমরা তাকে ৩ হাজার টাকা জরিমানা করেছি। একই সাথে তাকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার বিরুদ্ধে নিয়মিত মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনস্বার্থে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ওষুধ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের তদারকি ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব