সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যমজ সন্তান পরিবারদের সাথে নিয়ে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরায় যমজ মেয়ে যমজ ছেলে আল্লাহ পাকের দান এই স্লোগানকে সামনে রেখে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল শুক্রবার বিকালে শহরের ম্যান গ্রোভ সভা ঘরে যমজ পরিবার অস্থায়ী কার্যালয় আরিফ আর্ট মিনি মার্কেট সাতক্ষীরার আয়োজনে মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারু উর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যান গ্রোভ সভা ঘরের পরিচালক স ম তুহিন, আব্দুল অহেদ প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা ইতিহাস ঐতিহ্য নিয়ে কবিতা আবৃত্তি করেন তুফান কোম্পানি মসজিদের ইমাম হাফেজ মোঃ ওমর ফারুক, ইসলামী গজল পাঠ করেন আরিফুর রহমান।

অনুষ্ঠানে সিদ্ধান্ত নেয়া হয় একটি কমিটি গঠনের মাধ্যমে পরবর্তীতে ১ হাজার যমজ সন্তান ও তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে একটি অনুষ্ঠান করা হবে।

এসময় ইফতার মাহফিল অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও যমজ সন্তান পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এস কে হাসান।

অনুষ্ঠানে মুসলিম উম্মাহ দেশে ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা