রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মৎস্য পোনা অবমুক্তকরণ করেছে জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর দিঘিতে প্রধান অতিথি হিসেবে মৎস্য পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা মো. শফিকুল আলম বাবু, যুবদলের নেতা শেখ তরিকুল ইলমাম কল্লোল, পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের প্রতিটা নেতা কর্মীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে দীপ্ত শপথ নিয়ে অকুতোভয় সৈনিকের ভূমিকায় যুবদলের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা যুবদল পৌর দিঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। সাতক্ষীরা জেলা যুবদল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেটা স্মরণীয় হয়ে থাকবে। ঐক্যবদ্ধ যুবদলে কখনো বিভেদ সৃষ্টি হয়না। আমরা যুবদলকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। মৎস্যকন্যা অবমুক্ত করণ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন