বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্প” এর মাধ্যমে রবিবার সকালে (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা জেলার সাতক্ষীরার সদর এবং দেবহাটা উপজেলায় তরুণ নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরীতে ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পভূক্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এই প্রকল্পের আওতায় তরুণ নারী উদ্যোক্তাগণ তাদের বিভিন্ন পণ্য যেমন তৃণমূল পর্যায়ের নারীদের জন্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিন তৈরী (স্বপ্ন কন্যা), রান্নার জন্য প্রস্তুত উপযোগী স্বান্থ্যকর হাঁস- রেডি টু কুক (হংসরাজ্য), ফ্যাশন ডিজাইন ও সেলাই (মধুমতি ফ্যাশন), কমিউনিটি বেজড অর্গানিক ভেজিটেবল (সবুজের মেলা), পরিশোধনযোগ্য খাবার পানি ও নির্ভেজাল মসলা তৈরি (নিউ লাইফ), ছাগল পালন ও ছাগলের দুধ উৎপাদন (খামারবাড়ি), সেলাই ও কম্পিউটার, ই-কমার্স সহ ১৫টি ব্যবসা অন্যতম।

এসকল ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রয় এবং ব্যবসা সম্প্রসারণের সাহায্যকারী সেতুবন্ধন হিসেবে সাতক্ষীরার বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ প্রদান করেছেন।বক্তারা উদ্যোক্তাদের যে কোন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম এবং ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২