বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধী অপশক্তির কালো থাবা পড়বেনা- জেলা পুলিশ সুপার

বাংলাদেশকে যারা বারবার পিছিয়ে নিতে চায় সেই স্বাধীনতা বিরোধী অপশক্তির কালো থাবা আর কখনও সাতক্ষীরাতে পড়বেনা বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম (বার)।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা দেবহাটার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে আয়োজিত মাদক ও জঙ্গীবাদ বিরোধী উপজেলা চেয়ারম্যান কাপ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী,বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক পুলিশ সুপার মো. মনিরুজ্জামান তার বক্তব্যে আরও বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকুরীজীবি, পেশাজীবি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে সাতক্ষীরা জেলা পুলিশ নিরালসভাবে কাজ করে যাচ্ছে।

উগ্রবাদ, জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুরা যাতে আর জেলার আপামর মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে না পাতে সেজন্য ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগীতা করতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহবান জানান তিনি। সখিপুর উদয়ন সংঘ আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেটের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমানের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, আহছানিয়া মিশনের ইকবাল মাসুদ, উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্যাহ আল আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাটিতে গাজীরহাট প্রগতি সংঘ ও ভাতশালা গণ গ্রন্থাগার ফুটবল একাদশের খেলোয়াড়রা একে অপরের প্রতিদ্বন্দীতা করেন।

উত্তেজনাপূর্ণ খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে ভাতশালা গণ গ্রন্থাগার একাদশের খেলোয়াড়রা জয়লাভ করে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর