শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আবু সাঈদ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে জেসমিন সুলতানা (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। জেসমিন নলতা কাঁচা বাজারের ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলমের মেয়ে।

সোমবার (২৮ আগস্ট) ভোর রাতে নিজ ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
জেসমিনের পিতা জাহাঙ্গীর আলম জানান, আমার মেয়ে জেসমিন সুলতানা নলতা কলেজে পড়াশুনা করে। মেয়ের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলমান।

গতকাল রবিবার আইসিটি পরীক্ষা দিয়ে এসে কিছুটা মন খারাপ দেখতে পেয়েছি। রাতে আমি তাকে বুঝাই। রাত ১২টা পর্যন্ত পড়াশুনা করে ছোট দু’ভাই-বোনকে নিয়ে শুয়ে পড়ে তার নিজ ঘরে। ভোরে ফজরের আযান দিলে আমি তাকে নামাজের জন্য ডাক দেই। কোন সাড়া না পেয়ে দরজা খুলে দেখি আমার মেয়ে আড়ায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে।

পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানান, বেশ কয়েক বছর আগে জেসমিন সুলতানার পিতা-মাতা তাকে শ্যামনগরে বিয়ে দেন। অল্প কিছুদিন পরেই, তার ডিভোর্স হয়ে যায়। বাড়িতে ফিরে পুনরায় পড়াশুনা শুরু করে। এখন জেসমিন সুলতানার একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলছে। আজও তার কৃষি শিক্ষা পরীক্ষা ছিলো।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়