রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবহাটায় নৌকার মনোনয়ন পেলেন আ.লীগ সভাপতি মুজিবর রহমান

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের টানা দুই বারের নির্বাচিত সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরষদের বর্তমান চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবীদ আলহাজ্ব মুজিবর রহমান।

শুক্রবার বিকাল সাড়ে তিনটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আলহজ্ব মুজিবর রহমানকে নৌকা প্রতিকের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আলহাজ্ব মুজিবর রহমান ১৯৭৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, ১৯৮২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পরবর্তীর্তে ২০১২ সাল থেকে পরপর দুই মেয়াদে নির্বাচিত হয়ে তিনি বর্তমানে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ২০১৬ সাল থেকে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ৭ আগষ্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি মৃত্যুবরণ করায় শুন্য হয় গুরুত্বপূর্ন এ পদটি। সম্প্রতি ওই উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে আলহাজ্ব মুজিবর রহমান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল গনির পুত্র আব্দুর রাজ্জাক রনি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।

পরবর্তীতে শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের জনপ্রিয়তা, দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মকান্ড, গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা এবং এলাকার উন্নয়নসহ দলকে সুসংগঠিতের বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে প্রার্থদের মধ্য থেকে আলহাজ্ব মুজিবর রহমানকে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন