বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে বুধবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো: আলাউদ্দীন।

বেদনা-বিধূর পরিবেশে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল হাকিম, ৬নং ওয়ার্ড সদস্য শেখ লুৎফর রহমান, ধুলিহর ইউপির সাবেক সদস্য সমাজ সেবক আব্দুল মান্নান, জাপা নেতা জাহাঙ্গীর কবির, সামশুর রহমান সোনা, ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আবুল খায়ের, ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হাই, স্ট্যান্ডার্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: রইচউদ্দীন বিশ্বাস, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো: আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন, অভিভাবক গৌর চন্দ্র ঘোষ প্রমুখ। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মো: নজিবুল ইসলাম, সহকারী শিক্ষক মো: হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, পরীক্ষার্থী মাহিরা আফরিন, শিক্ষার্থী তামান্না সুলতানা, ফারজানা ফায়িজা, কমলিকা ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদের যোগ্য সৈনিক হিসেবে গড়ে উঠতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক, অসাম্প্রদায়িক সুনাগরিক হিসেবে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের মানবসম্পদে পরিণত করতে হবে।

বক্তারা দেশের সেবায় মানবতার সেবক হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠার আহŸান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা