শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিনেরপোতায় সরকারি জমিতে রাফছান গ্রুপের পাঁকা প্রাচীর নির্মাণ!

সাতক্ষীরা পারুলিয়ার রাফছান গ্রুপের বিরুদ্ধে বিনেরপোতায় বেতনানদীর ধারে সরকারি জায়গায় পাঁকা প্রাচীর দেয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় ভুমিহীন পরিবারের সদস্য নাজমা খাতুন, আলেয়া খাতুন, মনোয়ারা খাতুনসহ আরো অনেকে জানান, সদর উপজেলার বিনেরপোতা ব্রীজ সংলগ্ন দক্ষিণ পাশে বেতনানদীর ও ওয়াপদার রাস্তার ধারে এসিল্যান্ড ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা ছিল। ৮০ দশকের সময় ওই জায়গায় একটি হাট বাজার ছিল এবং ওই জায়গার উপর দিয়ে মানুষ হেটে বেতনানদী উপর দিয়ে নৌকায় পার পার হতো। এছাড়াও ওই জায়গায় হাট বাজার স্থান্তর হবার পর সেখান থেকে এলাকার অসহায় গরীব ছিন্নমুল কিছু ভুমিহীন পরিবার ওই জায়গায় কুড়ি ঘর বেঁধে বসবাস করে আসছিল। কিন্তু বেতনানদী নদী খনন ও ওয়াপদার বেড়িবাঁধের রাস্তা সংস্কারের কারণে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃকপক্ষ সেখানে বসতি থাকা ভুমিহীন পরিবারদেরকে উচ্ছেদ করে দেয়।
পুনারায় সেখানে আশ্রয়হীনের জমি বন্ধবস্ত পাওয়ার জন্য ভুমিহীন পরিবার নাজমা খাতুন, আলেয়া খাতুন, মনোয়ারা খাতুন, আব্দুস সামাদ, আব্দুল আলিম, আশিক ইকবাল বাপ্পি, হাবিবুর রহমানসহ আরো অনেকে অসহায় ভুমিহীনরা বিগত ৪ মে ২০২১ সালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার বরাবর একটি লিখিত আবেদন করেন। একপর্যায়ে ভুমিহীনদের ওই জমি বন্ধবস্ত নেওয়ার লিখিত আবেদন গুলো সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আজও পর্যন্ত আবেদনটি আমলে নেইনি। ইতোমধ্যে প্রভাবশালি দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার রাফছান গ্রুপের মালিক আবুল হাসান ও কবির হোসেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করে ওই বেতনানদীর ও ওয়াপদার রাস্তার ধারে সরকারি জায়গায় তারা পাঁকা ঘর নির্মাণ ও প্রাচীন দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

তারা আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশে কোনো ভুমিহীন থাকবে না। যেখানে সরকারি খাস জায়গা আছে সেখানে ভুমিহীনরা ২ শতক করে জমি পাবে। কিন্তু সরকারি খাস জায়গা গুলো ভুমি অফিস ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে ম্যানেজ করে এভাবে প্রভাবশালিদের মতই লোকজন খাস জায়গা দখল করে প্রাচীন দিচ্ছেন। যেন দেখার কেউ নেই?

এ বিষয়ে রাফছান গ্রুপের মালিক আবুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন।

এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী