বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে মেতে উঠলো শিক্ষার্থীরা।

নতুন বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

১ জানুয়ারী রবিবার শীতের কুয়াশা মাখা সকালে প্রতিটি প্রাইমারি ও হাইস্কুলে বই উৎসব পালন করা হয়। একই সাথে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের।

সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শীতের কুয়াশা মাখা সকালে সাতক্ষীরায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিনামূল্যের নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানাজী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ। এসময় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলায় প্রাথমিক স্তরে ২ লক্ষ ৮৮৩ ছাত্র/ছাত্রীদের মাঝে ১০ লক্ষ ৩৩হাজার ৫৫৮টি বই বিতরণ করা হবে।
কোমলমতি শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে নতুন বইয়ের মৌ-মৌ-গন্ধে মেতে ওঠে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ।
এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পাঠ্য পুস্তক উৎসব দিবস ২০২৩ এ বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. আবুল হাসান, মো. ইয়াহিয়া ইকবাল, আব্দুর রউফ, গাজী মোমিন উদ্দীন, জুবায়ের আলম, আব্দুর রউফ প্রমুখ।
এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক স্তরে ৭২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক স্তরের ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যের বই বিতরণ করা হয়।
জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার বই বিতরণ করা হবে।
এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মো. কাবিজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার