বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইমারত নির্মাণ শ্রমিক অফিসে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান স. ম. শহিদুল ইসলাম, ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলু, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক নুরুল আমিন লাভলু, পিওর ক্রপস লিঃ এর চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ, ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, সাতক্ষীরা সদর যুবদলের যুগ্ম সম্পাদক খুরশিদ আলম, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, মাহমুদ হাসান মিলন,বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন বাবু, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহাজাহান সিরাজ, মুকুল সরদার, সাংবাদিক আরশাদ আলী, জিএম আমিনুল হক, মুকুল হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সংগ্রামী এক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহাসিন হোসেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক