শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিতে, নিহত দুই

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত মাদার চন্দ্র মণ্ডলের ছেলে রামপদ মণ্ডল (৪৫) ও একই এলাকার মৃত বনমালী মণ্ডলের ছেলে অতিঙ্কার মণ্ডল (৩৫)।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস শাকদাহ ব্রিজ পার হয়ে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় ভৈরবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় আহত হন আরও ১০ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে নুরুজ্জামান, নাসরিন, সেতু, মিলন, সোলায়মান, উত্তম ও সাগরকে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ খবর পাওয়ামাত্র পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধারে কাজ করছেন। দুর্ঘটনায় পড়া যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন হোসেন জানান, নিহত ও আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি (খুলনা মেট্রো-জ- ০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার উপ-সহকারি পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, রোববার সকাল ৮টার দিকে জেলার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রীজের কাছে এঘটনা ঘটে।

উপ-সহকারি পরিচালক তারেক হাসান ভুইয়া আরও জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী একটি যাত্রীবাহী বাস সকাল ৮টার দিকে জেলার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রীজের কাছে অপর একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটিয়ে আগে উঠার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খালের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এঘটনায় আহত হয় আরো পনেরজন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়