শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অনলাইনে অভিযোগ ও প্রতিকার প্রকল্পের উদ্বোধন

সাতক্ষীরায় অনলাইনে অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা- বিষয়ক পাইলট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের তত্বাবধানে এবং জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে শহর উপকণ্ঠের লেকভিউ সম্মেলন কক্ষে এর ব্যাপক পরিচিতি এবং ব্যবহার সম্প্রসারণে পাইলট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্ম সচিব খালিদ হাসান ওইউনডিপির প্রতিনিধি এ্যাঙ্গা আর টিমিলসিনা, পলিসি এ্যাডভাইজার (এটুআই) আনির চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ মোখলেসুর রহমান, সিভিল সার্জন, সাতক্ষীরা হুসাইন সাফায়েত, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশীদসহ আরো অনেকে।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি ২৪ ঘন্টায় প্রতিনিয়ত অভিযোগ প্রতিকার করে থাকি, তবে নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে করা গেলে আরো কার্যকর হবে।

অভিযোগ প্রতিকার ব্যবস্থা’য় প্রথম বারের জন্য পাইলটিং হিসেবে সাতক্ষীরা পৌরসভা, সদর ও আশাশুনি উপজেলাকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো