শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আলোচিত বেস্টটীমের মিলি’র জামিন না মঞ্জুর

তথ্যপ্রযুক্তির মামলায় আলোচিত বেস্টটীমের এড. শাহনেওয়াজ পারভীন মিলি’র জামিন না মঞ্জুর করেছে আদালত। তবে ট্রলি চালকের বাড়ি ভাংচুরের মামলা জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাড়িঘর ভাংচুর এবং তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া দুটি মামলায় মিলির পক্ষে জামিন প্রার্থনা করা হয়। আদালতের বিচারক হুমায়ুন কবির দুটি মামলার মধ্যে বাড়িঘর ভাংচুরে মামলায় জামিন মঞ্জুর করলেও তথ্যপ্রযুক্তি আইনের মামলা জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. আরিফুল ইসলাম আলো।
অপর পক্ষে এড. শেলী, এড. আব্দুল মুজিদ, আব্দুস সাত্তার, এবিএম সেলিম, পরিচালনা করেন।

সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য: গত ২৮ আগষ্ট কুলিয়া গ্রামের তালাকপ্রাপ্ত মাছুরাকে নিয়ে তার স্বামী সদর উপজেলার পরানদহের ট্রলি চালক আলমগীর হোসেনের বাড়ির দরজা, শোকেজ ও আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গহনা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাটের ঘটনায় রোববার রাতে মামলা হয় সদর থানায় মামলা (৭৮নং)হয়। মামলায় বেষ্ট টিমের মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলি, কুলিয়া ইউপি সদস্য মোশরারফ হোসেন, মাছুরা খাতুৃন ও পরানদহের আবুল হোসেনকে আসামী করেন মামলার বাদি আলমগীর হোসেন। সে অনুযায়ি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে মিলি ও মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গত ২২ আগষ্ট ও ২৪ আগষ্ট সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি বাদি হয়ে মঙ্গলবার ২০১৮ সালের তথ্য প্রযুক্তি আইনের ২৫(২)/২৯(১)/৩১(২) ধারায় একটি মামলা(১নং) দায়ের করেন। মামলায় দেবহাটার কুলিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান, তার স্ত্রী জেলা পরিষদ সদস্য শাহানাজ পারভিন মিলি, শেখ আব্দুস শহীদ চঞ্চল, উজ্জ্বল ও তুহিন খান ওরফে রানাকে আসামী করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস