রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্যাটারিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত-১

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি স্টার ভাটার সামনে ব্যাটারি চালিত মোটর ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরো একজন।

আহত ব্যক্তিরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সকাল দশটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, রামেরডাঙ্গা গ্রামের টাইলস মিস্ত্রি আসাদুল ইসলাম তার দু’সহযোগী রাকিবুর রহমান ও মোকলেসুর রহমানকে সাথে নিয়ে ঝাউডাঙ্গায় যাচ্ছিলেন কাজের উদ্দেশ্যে। মাধবকাটি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি মোটর ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন শহরের বদ্দিপুর কলোনি এলাকার বাসিন্দা, মোটরসাইকেল আরোহী টাইলস মিস্ত্রি রাকিবুর রহমান। আহত হন আসাদুল ইসলাম, অপর টাইলস্ মিস্ত্রি ও শহরের মনজিতপুর এলাকার বাসিন্দা মোকলেসুর রহমান ও ভ্যান আরোহী রামেরডাঙ্গা এলাকার শাহাজাহান কবির।
স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার আগেই মারা যান মোকলেসুর রহমান। শাহাজাহান কবির ও আসাদুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আসাদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। তবে পথিমধ্যে চুকনগর এলাকায় আসাদুলও মারা যান।

নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর স্ব-স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

‘যুবার হাতেই দিন বদল’—এই স্লোগানকে সামনে রেখে সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ যেসব আদালতে বিচারক নেই, সেসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক