শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় একদিনে করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

সাতক্ষীরায় শুক্রবার (৪জুন) একদিনেই করোনায় ৩ জন ও করোনা উপসর্গে ৩ জনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে করোনায় মারা গেছেন সদরের মুকুন্দপুর গ্রামের ইমরান হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩৬), শ্যামনগর উপজেলার রঘূনাথপুর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী শাহিনা খাতুন (৩৫) ও আশাশুনির মৃত অমলের পুত্র আশুতোষ চন্দ্র (৫৭)।

শুক্রবার (৪জুন) পৃথক সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সম্প্রতি তারা হাসপাতালে ভর্তি হন।
এদিন মৃতদের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।

অপরদিকে, একই দিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে তথা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার নয়ারহাটির মৃত আয়াজউদ্দিনের পুত্র মফিজুল ইসলাম (৬৫), কালিগঞ্জের সোনাতলা গ্রামের সাত্তার গাজীর স্ত্রী সেলিনা (৪৫) ও কালিগঞ্জের কালিকাপুরের নুর নাহারের (৫০) মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার ১০টার দিকে কলারোয়ার ভাদিয়ালি গ্রামের মৃত সানাউল্লাহ হকের দ্বীন ইসলাম (৬০) এর মৃত্যু হয়েছে।

এনিয়ে হাসপাতালে করোনা আক্রান্তে মৃত্যু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ ও করোনা উপসর্গে মৃত্যু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে করোনায় ৫২জন ও করোনা উপসর্গে ৭২জন চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া জেলার অন্যান্য বেসরকারি হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে আছেন প্রায় ৩শ’ জন।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় শুক্রবার রাত ১২টা ০১ মিনিট থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালে কিছু জরুরী সেবা ছাড়া মোটরসাইকেলসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট, খাবারের দোকান ও হোটেল রেস্তোরা সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘন্টার জন্য খোলা থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ