শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ওএমএস’র চাল নিতে নিন্ম আয়ের মানুষের দীর্ঘ লাইন, ভিড় সামলাতে হিমশিম

বর্তমান বাজারে চাল ও আটার দাম বৃদ্ধি পাওয়ায় নিন্ম আয়ের মানুষেরা ভিড় করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে (ওএমএস) এর ডিলারের ঘরে।
২০০ মানুষের মাঝে বিতরণ করার কথা থাকলেও লাইনে দাড়াচ্ছে প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ। আর এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে (ওএমএস) এর ডিলারদের।

ক্রেতাদের দাবী পরিমান বৃদ্ধি করা হোক। পরিমান বৃদ্ধি করা না হলে অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হচ্ছে।

সরকার ঘোষিত স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রয় কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। সাতক্ষীরা শহরের ১০ পয়েন্টে ৫টিতে চাল আর অন্য ৫টিতে আটা একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত
প্রণোদনা প্যাকেজের আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে (ওএমএস) চাল প্রতি কেজি ৩০টাকা ও আটা প্রতি কেজি ১৮ টাকায় বিক্রি কার্যক্রম অব্যাহত আছে।

দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তারা কিনছেন এই দুটি খাদ্য পণ্য। নিন্ম ও মধ্যবিত্ত মানুষ ওএমএস’র চাল ও আটা কিনতে বর্তমানে ঝুঁকে পড়ছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত নারী ও পুরুষকে।

সাতক্ষীরার বাজারে চালের দাম বেড়ে গরীবের মোটা চালের কেজি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়। তাই নিন্ম আয়ের মানুষ ছুটছেন ন্যায্যমূল্যে খোলা বাজারের ওএমএস ডিলারদের কাছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে প্রতিদিন ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ টন করে চাল ও এক টন করে আটা প্রতিদিন বরাদ্দ দেওয়া হচ্ছে। চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ওএমএস-এর দোকান থেকে জন প্রতি ৫ কেজি চাল অথবা আটা কিনতে পারবেন।

এ ব্যাপারে খাদ্য পরিদর্শক মো. হুমায়ূন বাসিদ জানান, স্বচ্ছতার ভিত্তিতে স্বল্প আয়ের মানুষের জন্য সর্বোচ্চ ৫ কেজি আটা ও ৫ কেজি করে আটা নার্য্য মূলে সরকারিভাবে বিক্রয় করা হচ্ছে এবং প্রতিদিন ডিলারদের ঘরে গিয়ে তদারকি করা হচ্ছে।

রবিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, সাতক্ষীরা পৌর এলাকার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে ওএমএসের ডিলার মীর হাবিবুর রহমান বিটু ন্যায্য মূল্যে আটা বিক্রয় করার জন্য মানুষের মাঝে টোকেন দিচ্ছেন। কারণ দিতে হবে ২০০ লোকের অথচ লাইনে দাঁড়িয়ে আছে ৫ থেকে ৬ শতাধিক মানুষ।

তিনি বলেন, এখন চাল ও আটার মান খুবই ভালো, চাহিদা অনেক বেশি। বাজারে বাড়তি দামে চাল ও আটা কিনতে নাভিশ্বাস উঠেছে নি¤œ আয়ের মানুষের। তাই তারা ছুটছেন ও এমএসের ডিলারের কাছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে।

লাইনে দাঁড়ানো চাল কিনতে আসা নারী মর্জিনা, কমলা রাণী, রেবেকা খাতুন জানান, তারা ভোর বেলায় এসে দাঁড়িয়েছেন চাল ও আটা নেওয়ার জন্য। আজ লাইনে দাঁড়িয়ে পাবে কিনা সন্দেহ। কারণ অনেক মানুষ দাঁড়িয়েছে লাইনে।

সাতক্ষীরা পৌর এলাকায় ওএমএম এর ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নিন্ম আয়ের মানুষেরা এবং ওএমএস’র এই সুবিধা চলমান রাখার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান এবং সেই সাথে আরো বেশি মানুষকে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত