মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা আক্রান্তে ও উপসর্গে দুই ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি ও করোনা উপসর্গে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) পৃথক সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তি আনারুল ইসলাম (৭৪) যশোরের মনিরামপুরের মৃত ফজলুল করিমের পুত্র। তিনি গত ২২ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হন। শুক্রবার বেলা ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ নিয়ে সাতক্ষীরায় নিশ্চিত করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।

অপরদিকে, করোনা উপসর্গে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের মৃত নূর মোহাম্মদের স্ত্রী হালিমা বেগম (৮০) সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
হালিমা বেগম গত ২৩ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইতোমধ্যে উক্ত মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে জানা যায়।
এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু