শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২ জন, সুস্থ্য ৭২

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সাতক্ষীরা মেডিকেলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮২ জন এবং করোনা উপসর্গে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী রেহেনা খাতুন (৫০), একই উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের মৃত জনকী মন্ডলের ছেলে হরিপদ মন্ডল (৮০), বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শরবানু (৪৫), নুনগোলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে খলিলুর রহমান (৭৫), দেবহাটা উপজেলার বহেরা গ্রামের শামছুর রহমানের স্ত্রী শামছুন্নাহার (৫৫), কালিগঞ্জ উপজেলার চরযমুনা গ্রামের মৃত তোরাব গাজীর ছেলে আব্দুল গাজী (৭৫), তালা উপজেলা সদও গ্রামের রহিম শেখের স্ত্রী মোমেনা খাতুন (৪৫), কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের ইউসুপ আলীর ছেলে মাসুদ রানা ( ২৭), যশোরের কেশবপুর উপজেলার চিংরা গ্রামের মানিক গাজীর ছেলে আলীম গাজী (৫২) ও আশাশুনি উপজেলা সদর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বেনজিরা খাতুন (৬০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৫ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২৪টি নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫৯শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা পাচ হাজার ১০৫জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৭৫০ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৭৩ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩২ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে ১০ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৪১ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৫৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ১৯৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ৬৪ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮২ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৫ জন।

২৪ ঘন্টায় সাতক্ষীরায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২৪ জনের। করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯২ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৩৯ শতাংশ। জেলায় করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৭৩ জন। এরমধ্যে সাতক্ষীরা মেডিকেলে ২৭ জন এবং বেসরকারী হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন আছেন। বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২৪১ জন।

সাতক্ষীরা মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার সকালে ২১২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এছাড়া বেসরকারী হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন। জেলায় ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৭৫০ জন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত