বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৬ নারীসহ আরো ১১ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ১৭ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৬৮ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের মৃত আমিন পাড়ের স্ত্রী রোকেয়া খাতুন (৭০), একই উপজেলার মহৎপুর গ্রামের মৃত অধর আচায্যের ছেলে তারক আচয্য (৬৫), পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের আনিছউদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৪৮), পাটকেলঘাটা গ্রামের মৃত মঈন উদ্দীনের স্ত্রী রাশিদা বেগম (৭০), আশাশুনি উপজেলা সদরের আবু তালেবের মেয়ে শম্পা (১৮), সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার মৃত অব্দুল গণির স্ত্রী লুৎফুন্নেছা বেগম (৭০), দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে আব্দুল ওয়াহেদ (৬৫), শ্যামনগর সদর গ্রামের হুমায়ন কবিরের স্ত্রী রুমানা খাতুন (৫০), তালা উপজেলার ইসলামকাটি গ্রামেরতাপস পালের স্ত্রী রাখি পাল (৩১) ও একই উপজেলার আবমপাড়া গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে রজব আলী (৭০)।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মৃত আত্তাপ আলীর ছেলে মোঃ রেজাউল ইসলাম (৭২)।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেলে অফিসার , জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৮ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪৯৮টি নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ২৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৯ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৯২৬ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৬১৪ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৩১ জন।

হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৯ জন ও বেসরকারি হাসপাতালে ৭ জন ভর্তি আছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!