শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা কারিমা হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী

সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারনা বৃদ্ধিতে সাতক্ষীরা সদর উপজেলার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে-সাতক্ষীরা) এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক।

উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে-সাতক্ষীরা) এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলীর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরুতেই মাল্টি মিডিয়ার মাধ্যমে সরকারি আইনগত সহায়তা বিষয়ক ভিডিও (নাটক) প্রদর্শন করা হয়।

পরে ‘সরকারি আইন সহায়তা কার্যক্রম প্রসারে সচেতনতায় যথেষ্ঠ’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র-ছাত্রীরা পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে নানা তথ্য-উপাত্ত ও যুক্তিতর্ক দিয়ে অনুষ্ঠানটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরে দায়ীত্ব পালন করেন একই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আজিজুল ইসলাম।

এসময় বিচারকের দায়ীত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুস্তম আলী, সহকারি শিক্ষক মফিজুল ইসলাম এবং জেলা লিগ্যাল এইড কমিটির পর্যবেক্ষক সাকিবুর রহমান বাবলা। বিতর্ক প্রতিযোগিতার পক্ষে ও বিপক্ষে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

প্রতিযোগীতা শেষে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলেদেন প্রধান অতিথিসহ অনান্য অতিথিবৃন্দ।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা এ্যাটিভিটি’র ফাইনান্স এন্ড এডমিন অফিসার সন্ধ্যাবালা ঘোষ ও প্রেগ্রাম অফিসার শেখ রাজিব কামাল। ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস