সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলায় দু’দিনে করোনা উপসর্গে ৪ ও আক্রান্তে ১ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরা জেলায় গত দু’দিনে করোনা উপসর্গে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে।
এর মধ্যে কলারোয়ার ২ ব্যক্তি ও সাতক্ষীরা সদর উপজেলার ১জন ও অপর ব্যক্তি কালিগঞ্জের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেবহাটার এক ব্যক্তি।

জানা গেছে, বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় মীর তৌহিদুর রহমান (৫০) এর মৃত্যু হয়। তিনি কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের মীর মতিউর রহমানের পুত্র। তৌহিদুর রহমান গত ১০ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মীর তৌহিদ কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে কলারোয়ার রহমত আলী (৫০) নামে আরেক ব্যক্তি গত ৬ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১০ আগস্ট সোমবার বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান। তিনি মৃত বদিরউদ্দিন মোল্ল্যার পুত্র।

এদিকে, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে মিজানুর রহমান (৫০) নামে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খেতরা রহিমপুরের মধু ঢালীর পুত্র। মিজানুর রহমান গত ২২ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১২ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে সদর উপজেলার শংকর কুমার ঘোষ (৬৩) নামে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শংকর কুমার ঘোষ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকার মৃত লাল বিহারের পুত্র। জানা গেছে, শংকর কুমার ঘোষ গত ১১ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১২ আগস্ট বুধবার বেলা ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইতোমধ্যে মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।

অপরদিকে, করোনা আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলার ভাবশালার জাহাপুর গ্রামের আবুল কাশেমের পুত্র বদরুজ্জামান (৪১) মারা গেছেন। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুজ্জামান মারা যান। বুধবার তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে সাতক্ষীরায় নিশ্চিত করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়