শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গাছের সঙ্গে ধাক্কা লেগে হানিফ পরিবহনের হেলপারসহ ১০জন আহত

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারায় হানিফ পরিহনের এক হেল্পারসহ ১০ যাত্রী আহত হয়েছে। বুধবার ভোরে সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘরিয়া স্টার ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সদর উপজেলার ঘোনা গ্রামের তানভির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গাবতলী টার্মিনাল থেকে সাতক্ষীরা আসার উদ্দেশ্যে হানিফ পরিবহনে(ঢাকা মেট্রো-ব – ১৪-৬৪৩৪) ওঠেন। ভোর চারটার দিকে পরিবহনটি সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া স্টার ভাটার সামনে পৌঁছালে রাস্তায় কাচা মাটি পড়ে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশের একটি সৃস্টিফুল গাছে ধাক্কা মারে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। হেলপার কলারোয়া উপজেলার শুভঙ্করকাটি গ্রামের মিহির মীর। তিরি গেটের পাশের সীটের সঙ্গে চ্যাপটা হয়ে যায়। এ সময় তিনি ছাড়াও একই এলাকার আমেনা খাতুন, ইয়াছির আরাফাত, শেখ গোলাম আযম সহ ১০জন আহত হন। ফায়ার ব্রিগেড এসে মিহির মীরকে গাড়ির অংশ বিশেষ কেটে বের করে আনেন। মিহির মীরের দু’ পা মারাত্মক জখম হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাতক্ষীরা শাখার কর্মকর্তা অর্ঘ দেবনাথ জানান, দুর্ঘটনা কবলিত হানিফ পরিবহন থেকে হেলপার মিহির মীরকে তারা যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার করে। বিনেরপোতা এলাকার নদী খননের কাচা মাটি ও স্থানীয় কৃষি জমির মাটি ভাটায় নিয়ে যাওয়ার কারণে ট্রলি থেকে পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে। এ কারণেই হানিফ পরিবহনসহ অন্যান্য গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন মর্মে তিনি জেনেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা