বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫৪ লক্ষ ৬১ হাজার টাকা

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে ৬০৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকুলে চেক বিতরণ

সাতক্ষীরায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গরীব, অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনূকুলে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে এ চেক বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, “বঙ্গবন্ধু মৃত্যুর পর দেশের উন্নয়ন থমকে গিয়েছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে গরীব অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দিয়ে আসছে জননেত্রী শেখ হাসিনা সরকার। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এ সহায়তার চেক বিতরণ করা হচ্ছে।”

বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল-ফেরদাউস আলফা, ওবায়দুর রহমান লাল্টু, এস এম মাকসুদর রহমান মুকুল, মো. আব্দুল হাকিম, মো. মহিতুর রহমান, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মতিয়ার রহমান গাজী, রোজিনা ইসলাম কান্টু, হিসাব কর্মকর্তা আবু হুরায়রা প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ৬০৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ৫৪ লক্ষ ৬১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ