রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দৈনিক সকালের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় দৈনিক সকালের সময় পত্রিকার পঞ্চম বর্ষ পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপী।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, সকালের সময়ের তালা উপজেলা প্রতিনিধি ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার খান সুজায়েত আলী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ ময়না, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফ্ফর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান, খন্দকার আনিছুর রহমান, মাহফিজুল ইসলাম আক্কাজ, আরিফুজ্জামান আপন, এসএম তৌহিদুজ্জামান, ইব্রাহিম খলিলসহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সকালের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি এস কে কামরুল হাসান।

এসময় বক্তরা বলেন, সকালের সময় অনেক চড়াই উতরাই পেরিয়ে ৬ষ্ঠ বর্ষ পদার্পণে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সকালের সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা বলে। সকালের সময় এগিয়ে যাবে প্রচারে শীর্ষে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ