বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নিরাপদে ইফতার প্রস্তুত, সংরক্ষণ ও সরবরাহে প্রশিক্ষণ

সাতক্ষীরায় নিরাপদ উপায়ে ইফতার প্রস্তুত, সংরক্ষণ ও সরবারহ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ইফতার প্রস্তুতকারী মোট ৭৬ জন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টি, বেকারি মালিককে নিয়ে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সাতক্ষীরার উদ্যোগে কর্মশালায় বক্তারা সাতক্ষীরা পৌরবাসীর জন্য নিরাপদ ইফতার নিশ্চিতকরণের লক্ষ্যে ইফতার প্রস্তুতকারীদের গুণগত মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো.মোকলেছুর রহমান ইফতার তৈরির জন্য পোড়া তেল, সরবরাহে কালি যুক্ত কাগজ, খাবারে কাপড়ের রং ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়া ভালো মানের মসলা ও শাক সবজি ব্যবহার এবং আলগা জায়গায় ইফতার সংরক্ষণ না করা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে নির্দেশনা, হোটেল রেস্তোরাঁর সার্বিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশিদ।

বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্র নাথ সরকার।

প্রশিক্ষণ শেষে ব্যবসায়ীরা সারা বছর ভোক্তা সাধারণের কাছে নিরাপদ খাদ্য সরবরাহ করার বিষয়ে অঙ্গীকার করেন। জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২