শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নিয়োগ না পেয়ে পত্রিকার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা, থানায় জিডি

সাতক্ষীরায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সুনাম ক্ষুন্ন করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী হয়েছে।যাহার ডায়েরী নং-১৯৯৩।

জিডির বাদি দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল হাসান জানান, গত মঙ্গলবার (২৮জুন) বেলা ১১.৩৮ সময় ইংরেজিতে লেখা Arifuzzaman Apon নামের ফেসবুক আইডি থেকে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার লোগো ও তার নিচে সাংবাদিক লিখে স্টিকার তৈরি করে ভ্যানে লাগিয়ে ছবি তুলে পোস্ট করে।

তিনি বলেন, আরিফুজ্জামান আপন কে দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় নিয়োগ না দেওয়ায় সে পত্রিকাটির সুনাম ক্ষুন্ন করতে এমন কাজ করেছে।

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন বলেন, সে আমার পত্রিকায় কাজ করার জন্য আমার কাছে এসেছিল। আমি তাকে দুই মাস ট্রায়ালে রাখি।কিন্তু দুই মাসে দু’টোর বেশি নিউজ পাঠাতে পারেনি। এজন্য তাকে আমার পত্রিকায় নিয়োগ দেওয়া হয়নি। এব্যাপারে আমরা জিডি করেছি, মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আরিফুজ্জামান আপনের নাম্বারে একাধিক বার কল দিলেও রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত