শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে ফুটবলার সাবিনার বোন শিরিনা’র সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শহরের মামলাবাজ তমেজ উদ্দিন কর্তৃক মহিলা ফুটবলার সাবিনার পরিবারের সদস্যদের একাধিক মিথ্যে মামলা জাড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরার শহরের পলাশপোল সবুজবাগ এলাকার মোঃ সৈয়দ আলী গাজীর মেয়ে মহিলা ফুটবলার সাবিনা খাতুনের বোড় বোন শিরিনা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছোট বোন সাবিনা খাতুন বাংলাদেশ মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন। আমার বাবা সৈয়দ আলী ও মা মমতাজ বেগম ২০১৫ সালে নজিরের কাছ থেকে ১১১৪৪, ১১১৮৫ ও ১১২৯২ দাগে মোট ০৫৮২৬ শতক জমি ক্রয় করেন।
২০১৯ সালে শামছুন্নাহারের কাছ থেকে ১১১৪৪, ১১২৬২, ১১১৮৫ ও ১১১৮৬ চার দাগে আমাদের পাঁচ বোন সালমা খাতুন, হালিমা খাতুন, শিরিনা খাতুন, সাবিনা খাতুন ও মুন্নি খাতুনের নামে ০৪২৫ শতক সহ মোট ৬ কাঠার একটু বেশি জমি ক্রয় করেন। উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছি।

কিন্তু শহরের কামালনগর এলাকার মৃত হামিজ উদ্দিন সরদারের ছেলে শহরের চিহিৃত মামলাবাজ তমেজ উদ্দিন বিগত ২০১০ সালে উক্ত দাগে সম্পত্তি দাবি করেসদর সিনিয়র সহকারি জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

শিরিনা খাতুন আরো বলেন, উল্লেখিত মামলা ছাড়াও তমেজ উদ্দিন একের পর এক আমাদের পরিবারের সদস্যসহ আমাদের সহযোগিতাকারিদের বিরুদ্ধে কমপক্ষে ১২টি মিথ্যে মামলা দায়ের করেছে। এরমধ্যে একটি মিথ্যে মামলায় ১২ নিরীহ মানুষ জেল হাজত খেটেছেন। এসব মামলা গুলোর মধ্যে দেং-৭৩/১৯। এই মামলা ভিত্তিতে পুনরায় মিস কেস নং-২৯/১৯, দেং-১৫/২০, সিআরপি ১৪১/১৯, সিআর ৮৪৮/২০, সিআর ৪২১/২০ সহ আরো অনেক মিথ্যে মামলা আছে যা আমাদের জানা নেই। মামলাবাজ তমেজ উদ্দিনের উদ্যেশ্য এভাবে আমাদের পরিবারের সদস্যসহ আমাদের সহযোগিতাকারিদের মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করে অবৈধভাবে উল্লেখিত সম্পত্তি জবরদখল করে নেয়া।

তিনি আরো বলেন, আমার ছোট বোন সাবিনা খাতুন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন হওয়ার সুবাদে প্রায়ই ঢাকায় থাকে। কিন্তু তাকেও একাধিক মিথ্যে মামলার আসামি করা হয়েছে। মাত্র একমাস অগে আমার পিতা মারা গেছেন। সাবিনা প্রায়ই ঢাকায় থাকে। একজন দেশের বাইরে থাকে। মামলাবাজ তমেজ উদ্দিনের অত্যাচার ও নির্যাতনের কারনে বাড়িতে আমরা তিন বোন দারুন অসহায়ত্বের মধ্যে দিনি যাপন করছি। এই অবস্থায় যাদের কাছে সাহায্য চাই তাদের নামেও মিথ্যে মামলা করে ওই তমেজ উদ্দিন। ফলে মিথ্যে মামলায় হয়রানি হওয়ার ভয়ে এই মুহুর্ত্বে আমাদের কেউ সহযোগিতা করতেও এডগিয়ে আসছে না। একটি অসহায় নির্যাতিত পরিবারের সদস্য হিসাবে তিনি ওই মামলাবাজ তমেজ উদ্দিনের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা