শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

ঢাকা ও সিরাজগঞ্জ উপ নির্বাচনে ভোট জালিয়াতি এবং গাড়িতে আগুন দেয়ার মিথ্যা অভিযোগে নেতা কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আনারুল ইসলাম, বিএনপি নেতা জামাল নাসের, সদর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।

এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

দেশে কর্তৃতবাদী সরকার ব্যবস্থা প্রবর্তন করেছে আওয়ামীলীগ

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, দেশে কর্তৃতবাদী সরকার ব্যবস্থা প্রবর্তন করেছে আওয়ামীলীগ। আওয়ামীলীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে যেয়ে গনতান্ত্রিক স্বাধীনতাকে হিমাগারে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগের কাছে দেশ ও দেশের জনগন নিরাপদ নয় বিধায় এই স্বৈরাচারী শাসন থেকে মুক্তির জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দূর্বার আন্দোলনের প্রস্তুতি গ্রহনের আহবান জানান।

জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম তার বক্তব্যে বলেন, দেশব্যাপী খুন, ধর্ষণ, লুটপাটসহ দূর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থাকে ধ্বংস করেছে আওয়ামীলীগ।
তিনি সকলকে গনবিরোধী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য মো. শের আলী।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত