সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পরিচিতি কর্মশালা

“বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পরিচিতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিনেরপোতা বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র আয়োজনে বিনা ময়মনসিং (গবেষণা) পরিচালক ড. হোসনেআরা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন বিনা মংমনসিং মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিনা উদ্ভাবিত লবণসহনশীল ধানের বিভিন্ন জাত অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। প্রথমে আমরা লবণ সহিষ্ণু জিং আবিস্কার করি। পরে আমরা এটা ধানের মধ্যে আনি। বিনার গবেষণার অংশ হিসাবে লবণ সহিষ্ণু ধান। বিশেষ করে বিনাধান-৮ আর -১০ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট লবণাক্ত এলাকায় লবণ পানি প্রবেশ করে যার মাত্রা ১০/১২ ডিএস/মিটার। সাতক্ষীরায় আম্ফানের কারণে লবণাক্ত পানি প্রবেশ করায় অনেক আবাদী জমি অনাবাদী হয়ে পড়েছে। আম্ফানের ক্ষতি পুষিয়ে নিতে পতিত জমিকে আবারও সবুজ করে তুলতে হবে।

সাতক্ষীরায় বিনা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানকে বলেন, কৃষকদের উদ্ভুর্দ্ধ করতে বড় বড় ব্লক আকারে ৩ একর/৪ একর জায়গা নিয়ে লবণ সহিষ্ণু বিভিন্ন জাতের প্রদর্শনী করতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন এ সমস্ত এলাকায় লবণসহনশীল জাতের ধানের জাত সম্প্রসারণ করার আহবান জানান তিনি। তিনি বলেন, সাতক্ষীরা জেলার নারী কৃষাণীরা কৃষি ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তারা খুবই পরিশ্রমি। মাননীয় কৃষি মন্ত্রী বিনাধান-১৬ এর প্রতি গুরুত্ব দিয়েছেন।’

বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামান প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা এস.এম সেলিম রেজা, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন হোসেন, বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহম্মেদ প্রমুখ।

“বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পরিচিতি” শীর্ষক কর্মশালায় ৩৫ জন কৃষক, ২জন উপসহকারি কৃষি অফিসার ও ৭ জন অতিথিসহ মোট ৪৪ জন কর্মশালায় অংশ নেয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা এস.এম সেলিম রেজা।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ