বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবসে পদযাত্রা ও আলোচনা সভা

‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১ উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরা ডায়াবেটিস এ্যাসোসিয়েশন এর বর্ণাঢ্য আয়োজনে সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সার্কিট হাউস থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস হসপিটালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা ডায়াবেটিস এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের ডায়াবেটিস আছে। সে নিজেই জানে না তার ডায়াবেটিস আছে। এমন পর্যায়ে গিয়ে সে চিকিৎসা নেয়, তখন আর ফিরে আসার সুযোগ নেই। শুরুতেই যদি চিহ্নিত করা যায়, তাহলে একটু নিয়ম কানুন মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবন যাপন করা যায়। এজন্য চিকিৎসা নেওয়া জরুরী। এই সচেতনতা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডায়াবেটিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএমএ সাতক্ষীরার সভাপতি ডা. আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক এড. মো. আব্দুল বারি, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ দ্বীন আলী, নির্বাহী সদস্য সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, আলহাজ্ব মেহের আলী, এড. ওসমান আলী, পিএনস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক আখতারুজ্জামান, গোলাম আযম, আজিজ হাসান বাবলু, সিনিয়র মেডিকেল অফিসার শেখ মাহমুদুল হাসান প্রমুখ।

এসময় সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডায়াবেটিক রোগীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব মো.দ্বীন আলী।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন