বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বৃদ্ধাশ্রমে ইফতার ও সুখবর নিয়ে গেলেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে নববর্ষ উপলক্ষে প্রবীণদের জন্য ইফতার ও সুখবর নিয়ে হাজির হয়েছিলেন ভোরের পাতা ও দ্য পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল ৫ টায় তিনি সুখবর হিসেবে বৃদ্ধাশ্রমের জন্য সরকারিভাবে জায়গার ব্যবস্থা ও ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

২০১৫ সালের ১ জুলাইয়ে ‘নবীনদের উদ্যোগে প্রবীণদের জল দান, ক্ষুধার্তকে অন্ন, আশ্রয়হীনকে আশ্রয় দান, ইহাই মানব ধর্ম’ স্লোগান নিয়ে আরা সংস্থার উদ্যোগে হাতে গোনা কয়েকজনকে নিয়ে গড়ে উঠেছিল বৃদ্ধাশ্রমটি। প্রথমে সাতক্ষীরা সিটি কলেজের পেছনে ৩ কাটা জমির ওপর স্থাপন করা হলেও স্থান স্বল্পতার কারণে পরে এটিকে শহরের মাগুরা এলাকায় স্থানান্তর করা হয়। ২৫ কাঠা জমির ওপর সেই বৃদ্ধাশ্রমের জন্য প্রতি মাসে সাড়ে ১৫ হাজার টাকা ভাড়া পরিশোধ করতে হয়।

স্থাপনের পর থেকেই নানা টানাপোড়েনে চললেও বৃদ্ধাশ্রমটি সাতক্ষীরা জেলাসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোর অসহায় প্রবীণদের শেষ বয়সের ঠিকানা হয়ে উঠেছে।

বৃদ্ধাশ্রমটির দেখভালের দায়িত্বে আছেন নজরুল ইসলাম। বৃদ্ধাশ্রমটির বিষয়ে তিনি জানান, বর্তমানে বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তির সার্বিক সহযোগিতার মাধ্যমে চলছে বৃদ্ধাশ্রমটি, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

তিনি আরও জানান, করোনার শুরুর সময় বৃদ্ধাশ্রমটিতে ১৬ জন প্রবীণ আশ্রিত ছিলেন। এর মধ্যে চারজন মারা যান। তবে করোনার মধ্যে এখানে আরও ১০ প্রবীণ আশ্রয় নিয়েছেন। বর্তমানে বৃদ্ধাশ্রমে আছে ২২ জন।

এদিকে বৃদ্ধাশ্রমে নববর্ষ উপলক্ষে প্রবীণদের জন্য ইফতার নিয়ে হাজির হন ড. কাজী এরতেজা হাসান (সিআইপি)। এসময় তিনি বৃদ্ধাশ্রম এর খুটিনাটি বিষয়ে সুবিধা অসুবিধার কথা জানতে চান। তিনি জানতে পারেন বৃদ্ধাশ্রমটি ভাড়া নিয়ে চলছে।

প্রবীনদের সাথে কথা বলে এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে যায়। এসময় তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে মোবাইল ফোনে কথা বলে বৃদ্ধাশ্রমের জন্য সরকারিভাবে একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করেন এবং নিজ অর্থায়নে বৃদ্ধাশ্রমের জন্য একটি ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, পৌর যুব লীগের সভাপতি মোনয়ার হোসেন অনু, যুবলীগ নেতা তুহিন, জুবায়ের প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত