শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বিচারের দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যা চেষ্টার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে শহরের মিনি মার্কেটস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, স্বপন কুমার শীল, অধ্যক্ষ শিবপদ গাইন,মফিজুল হক জাহাঙ্গীর, সাদেকুর রহমান, নির্মল সরকার, প্রভাষক হিরন্ময় মন্ডল, অধ্যাপক আবুল খায়ের,অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক বিশ্বনাথ কয়াল,পলাশ দাশ প্রমূখ।

মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ১৯৯২ সালে একটি জনসভায় রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশ্যে নগ্ন হামলা চালিয়েছিল সাম্প্রদায়িক মৌলবাদীরা। কিন্তু তার সুষ্ঠু বিচার হয়নি এখনো। অবিলম্বে ওই নগ্ন হামলার বিচার দাবি করে একই সাথে তিনি দেশ থেকে সন্ত্রাস নির্মূল ও বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব